ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড পূজার মৌসুমেও মন্দা জামনগরের শাঁখার ব্যবসায়, দুশ্চিন্তাই শাঁখারী পল্লীর কারিগররা দফা বাড়তে বাড়তে এক দফা কেন, প্রশ্ন পানিসম্পদ প্রতিমন্ত্রীর দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ- পানি প্রতিমন্ত্রী নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি লালপুরে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অর্ণব গ্রেপ্তার পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অর্ণব গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

Naldanga News

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অর্ণব গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. জুলকার নাঈম ওরফে অর্ণব (২০) নামে বাংলাদেশ জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের সংক্ষিপ্ত বিচারে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নলডাঙ্গা থানা পুলিশ। এ সময় বাজারের ব্যবসায়ী জিল্লুরের একটি গোডাউন থেকে অর্ণবকে আটক করা হয়।
আটক অর্ণব নলডাঙ্গা উপজেলার পাবনা পাড়া এলাকার বকুল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি বাংলাদেশ জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন দলের একজন খেলোয়াড়।
পরে গ্রেপ্তার অর্ণবকে নলডাঙ্গা, নাটোরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজির করা হয়। আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, মাদকবিরোধী অভিযানে অর্ণবকে গ্রেপ্তারের পর নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। পুলিশের দাবি, পরীক্ষায় তার শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অর্ণব গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬