ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ১৭৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেপ্তার

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেপ্তার। দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা স্ত্রী হত্যা মামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ নজরুল ইসলাম (৫৫) কে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে তানোর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতেখায়ের আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা স্ত্রী হত্যা মামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা-মৃত ভন্ডু মন্ডল, সাং-ছাঐড়, থানা-তানোর, জেলা-রাজশাহীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল হতে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, নিজ স্ত্রীকে হত্যার দায়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৯৫ সালের ২৭ মে তানোর থানায় দন্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা রুজু হয়। মামলাটি তদন্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্রের প্রেক্ষিতে রাজশাহীর বিজ্ঞ দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে উক্ত আসামি মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধি ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার যাবৎ জীবন কারাদন্ডসহ ৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ হয়।
আসামি মামলার হওয়ার পরপরই এলাকা হতে পালিয়ে যায়। উক্ত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক সাজা ওয়ারেন্ট ইস্যু হয়।
আসামি তানোর থানা হতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিয়ে গিয়ে মোঃ আজিজ, পিতা-মশির মন্ডল, সাং-সুন্দরপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ নামীয় ছদ্ম নাম ও ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড তৈরি করে করে এবং দ্বিতীয় বিবাহ করে সেখানে বসবাস করতে থাকে। আসামি বর্তমানে ঢাকায় লেবারের কাজ করতো। মাঝে মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে আসে। রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার) দিক-নির্দেশনায় তানোর থানা পুলিশ মূলতবী ওয়ারেন্টসমূহ তামিলের বিষয়ে গুরুত্বসহকারে কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানা পুলিশের একটি চৌকশ টিম শনিবার দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে রাজশাহী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২