ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় হাইওয়ে রেস্টুরেন্টে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক হরিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এসওডি বিষয়ক সভা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতীর এস এম নূর-মোহাম্মদ রামেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৭ দালালের কারাদণ্ড রাজশাহীতে আমবাগান থেকে ১৬ ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার রাজশাহী মেডিকেলে ৫ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩০ শিবগঞ্জে ছিনিয়ে নেওয়া ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার, দম্পতি গ্রেপ্তার গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ

গজারিয়ায় হাইওয়ে রেস্টুরেন্টে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Munshiganj

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গজারিয়ায় হাইওয়ে রেস্টুরেন্টে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি হাইওয়ে রেস্টুরেন্ট থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্টসংলগ্ন মর্নিংসান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাটিবন্দর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে আব্দুল কাদির (৪৫), কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মিজান (৪০) এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল সলিমপুর গ্রামের আব্দুর রউফের ছেলে আলম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রেস্টুরেন্টটিতে মাদক রাখা হয়েছে, তথ্যের ভিত্তিতে স্থানীয় কয়েকজন সেখানে যান। এ সময় একটি স্টিলের বাক্স পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাক্সটি খুলে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, ওই রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি হয়ে আসছিল। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, আটক তিনজন রেস্টুরেন্টটি পরিচালনার সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থলে উপস্থিত গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি স্টিলের বাক্স পাওয়া যায় এবং সেটি খুলে গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাঁজাসহ তিনজন আটকের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেস্টুরেন্টটির মালিক তেতৈতলা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মোহাম্মদ আলী। তার কাছ থেকে রেস্টুরেন্টটি ভাড়া নিয়ে কয়েকজন মিলে এটি পরিচালনা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গজারিয়ায় হাইওয়ে রেস্টুরেন্টে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক

আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬