এবার ঈদুল ফিতরে বাংলাবান্ধা স্থলবন্দর ৮ দিন বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ১১:০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ১৫২ বার পড়া হয়েছে

এবার ঈদুল ফিতরে বাংলাবান্ধা স্থলবন্দর ৮ দিন বন্ধ ঘোষণা
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
এবার ঈদুল ফিতরে বাংলাবান্ধা স্থলবন্দর ৮ দিন বন্ধ ঘোষণা। মুসলমানদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ি বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম ৮ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পঞ্চগড় আমদানি রপ্তানিকারক এসোসিয়েশন।
শুক্রবার (২৯ এপ্রিল) বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ছুটির কারণে (২৯ এপ্রিল) থেকে ৬ মে পর্যন্ত টানা ৮ দিন বন্ধ থাকবে স্থলবন্দরের আমদানি রপ্তানি। শনিবার (৭ মে) সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। মোট ৮ দিন ঈদের ছুটি কাটিয়ে আগামী ৭ মে থেকে বন্দর দিয়ে পুনরায় কার্যক্রম চালুসহ তিন দেশের সঙ্গে আমদানি রপ্তানি চালু হবে। উভয় দেশীয় ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে এবং আগামী ৭ মে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি চালু হবে।




















