ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

লালপুরে ১০ বোতল ভারতীয় ফেয়ারডিলসহ যুবক আটক

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

Lalpur natore news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ১০ বোতল ভারতীয় ফেয়ারডিলসহ যুবক আটক

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ১০ বোতল ভারতীয় ফেয়ারডিলসহ রনি আহম্মেদ (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাধবপুর গ্রামে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়। আটক রনি আহম্মেদ লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের হাবিবুর রহমান হাবুলের ছেলে।

লালপুর থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পাড়ে নিষিদ্ধ ভারতীয় ফেয়ারডিল বিক্রির উদ্দেশ্যে এক যুবক লালপুর উপজেলার মাধবপুর গ্রামে ঘোরাফিরা করছে। এমন সংবাদে লালপুর থানার এসআই (নিঃ) সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর গ্রামের একটি চা-স্টলের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় মোটরসাইকেলসহ রনি আহম্মেদকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে থানায় নেয়া হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রনি আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৪(ক)/৩৮ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের রেকর্ড অনুযায়ী, রনি আহম্মেদের বিরুদ্ধে এর আগেও লালপুর থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ১৫ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা এবং ২০২৫ সালের ৯ এপ্রিল দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরেকটি মামলা করা হয়। ২০২৫ সালের মামলাটিতে ২০২৬ সালের ১১ জানুয়ারি চার্জশিট দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ১০ বোতল ভারতীয় ফেয়ারডিলসহ যুবক আটক

আপডেট সময় : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬