ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

PANCHAGARH Politics News

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
বিদ্যুতের ঘাটতি পূরণে সরকার সোলার পাওয়ার প্রকল্প স্থাপনে কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, পঞ্চগড়ে দ্বিতীয় পর্যায়ে সরকারি উদ্যোগে সোলার প্রকল্প স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও পঞ্চগড় চিনিকল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীতে সরকারি সোলার পাওয়ার প্লান্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে পঞ্চগড়েও সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, দেবীগঞ্জ এলাকায় বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এলাকাটিকে সবুজায়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড় ও এ অঞ্চলের জন্য সোলার প্রকল্প অত্যন্ত উপযোগী। দ্রুত প্রকল্পগুলোর নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে গ্রামীণ জনপদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় বেকারত্ব কমানো ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিগত সরকারের সময় বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, ওই সময়ে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর প্রভাবেই গ্রামের সাধারণ মানুষ এখনও পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছেন না বলে দাবি করেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও দুঃখ প্রকাশ করেছেন বলে জানান প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে চীন, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

চীনা প্রতিনিধি জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এ এলাকার জমি প্রাকৃতিকভাবে ভালো এবং বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। তাঁরা নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করবেন এবং বিনিয়োগের সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা হস, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

September 12, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ

আপডেট সময় : ০৮:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬