ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

Godagari Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার বাইরে সরকারি সার মজুত রাখার দায়ে সোলাইমান পাটোয়ারী নামে এক ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে ৮১৭ বস্তা সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টা পর্যন্ত গোদাগাড়ী পৌরসভার ডাইংপাড়া এলাকায় সোলাইমান পাটোয়ারীর ‘মেসার্স কৃষি ঘর’ প্রতিষ্ঠানের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সোলাইমান পাটোয়ারী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিবন্ধিত সার ডিলার। তার গুদামে নিয়ম না মেনে বিপুল পরিমাণ সার মজুত রাখার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে অভিযান চালায়।

অভিযানকালে গুদামে থাকা সার গণনা করে মোট ৮১৭ বস্তা সার পাওয়া যায়। এর মধ্যে ৬১৬ বস্তা মিউরিয়েট অব পটাশ (এমওপি) এবং ২০১ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার ছিল।

সরকারি নিয়মনীতি অমান্য করে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাহেদ ও উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী।

অভিযান শেষে ইউএনও ইসরাত জাহান বলেন, “কৃষকদের দোরগোড়ায় সরকার নির্ধারিত মূল্যে এবং সঠিক সময়ে সার সরবরাহ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে আমাদের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, কোনো ডিলার বা ব্যবসায়ী অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কিংবা কৃষকদের হয়রানি করলে কোনো ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সার মজুত ও বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট ডিলারকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। তবে নির্দেশনা অমান্য করায় কৃষকদের স্বার্থ রক্ষায় এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জব্দ করা সার পরবর্তী সময়ে সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

September 9, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬