ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ

লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

Collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পদ্মা নদীতে ড্রেজারের ওপর খেলতে গিয়ে পানিতে পড়ে ইয়ামিন হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন হোসেন নবীনগর গ্রামের ইমরান হোসেন ও বিউটি আক্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ইয়ামিনসহ কয়েকজন শিশু পদ্মা নদীতে থাকা একটি ড্রেজারের ওপর বসে খেলাধুলা করছিল। একপর্যায়ে ইয়ামিন ড্রেজার থেকে নদীর পানিতে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা ৪-৫ জন শিশু চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা অটোভ্যানে করে ইয়ামিনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

September 5, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬