
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পদ্মা নদীতে ড্রেজারের ওপর খেলতে গিয়ে পানিতে পড়ে ইয়ামিন হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন হোসেন নবীনগর গ্রামের ইমরান হোসেন ও বিউটি আক্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ইয়ামিনসহ কয়েকজন শিশু পদ্মা নদীতে থাকা একটি ড্রেজারের ওপর বসে খেলাধুলা করছিল। একপর্যায়ে ইয়ামিন ড্রেজার থেকে নদীর পানিতে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা ৪-৫ জন শিশু চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা অটোভ্যানে করে ইয়ামিনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.