ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় দোকান নির্মাণ ঘিরে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

Haripur news photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর (Bangla QR) বুথ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) হরিপুর উপজেলার কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসি, যাদুরাণী বাজার উপ-শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা শেষে আনুষ্ঠানিকভাবে বুথটির উদ্বোধন করা হয়।

এর মাধ্যমে সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও কৃষকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় এনে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি, যাদুরাণী বাজার উপ-শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হরিপুর মসলিম উদ্দিন সরকারি কলেজ গেট ও বটতলী বাজার প্রদক্ষিণ করে। পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবু তাহের, রাণীশংকৈল পূবালী ব্যাংকের ব্যবস্থাপক আবু তাহের হাবীব, বালিয়াডাঙ্গী পূবালী ব্যাংকের ব্যবস্থাপক ফজলে এলাহি, পীরগঞ্জ পূবালী ব্যাংকের ব্যবস্থাপক পরেশ চন্দ্র রায়, যাদুরাণী বাজার পূবালী ব্যাংক উপ-শাখার ব্যবস্থাপক মানিক হোসেন, মসলিমউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমান ও হরিপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক তাহের হোসেনসহ অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে মানুষের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনের প্রসার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

আপডেট সময় : ০৯:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬