ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

Road Accident pic-Representative

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় ওয়ালিউল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনায় তিনি গুরুত্বর আহত হন। পরে সন্ধ্যা ৬টার দিকে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওয়ালিউল ইসলাম উপজেলার কাজীপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে লক্ষীপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় লালপুর থেকে ঈশ্বরদীগামী একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে এদিন সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ১০:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬