ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

Panchagarh Workshop

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মশালা চলবে শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত।

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে আনন্দঘন পরিবেশ সৃষ্টি এবং কঠিন বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের লক্ষ্যেই পাঠ্যক্রমে নাট্যের অভিনব প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। পুরো কার্যক্রম বাস্তবায়ন করছে পঞ্চগড়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কারিগর’।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এটি একটি পাইলটিং বা পরীক্ষামূলক প্রকল্প। প্রথম দফায় উপজেলার নির্বাচিত ১০ জন প্রাথমিক শিক্ষক এতে অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণ শেষে নির্বাচিত ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালা ও সিলেবাসভিত্তিক নাট্যপ্রযোজনা নির্মাণ করা হবে। এসব নাট্যপ্রযোজনা নিজ নিজ বিদ্যালয়ের মাঠে অভিভাবক, বিশিষ্টজন ও স্থানীয় দর্শকদের সামনে প্রদর্শন করা হবে।

আয়োজকরা জানান, এর মাধ্যমে শিশুদের জড়তা কাটানোর পাশাপাশি উপস্থাপনা দক্ষতা বাড়বে এবং পাঠ্যবইয়ের বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারবে। একই সঙ্গে সামাজিক শিষ্টাচার, ভাষা ও উচ্চারণ, শরীরচর্চা, খাদ্যাভ্যাসসহ বিভিন্ন বিষয়ে শিশুদের জ্ঞান ও সচেতনতা তৈরি হবে।

প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা পাঠ্যবইয়ের কঠিন ও জটিল বিষয়গুলোকে ছোট ছোট নাট্যরূপে রূপান্তর করার কৌশল শিখবেন। এতে শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে পড়াশোনা করতে পারবে, যা তাদের মেধা ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কর্মশালাটি পরিচালনা করছেন বিশিষ্ট নাট্য নির্দেশক ও ‘কারিগর’-এর প্রধান নির্বাহী সরকার হায়দার।

‘কারিগর’-এর সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, কারিগরের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন এগিয়ে এসেছে। এটি একটি অভূতপূর্ব উদ্যোগ। এ চর্চার মাধ্যমে শিশুরা নিজেদের, পরিবার ও সমাজের প্রতি আরও যত্নশীল হতে শিখবে। তিনি এ ধরনের উদ্যোগে শিক্ষা ও সংস্কৃতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আরও সহযোগিতা প্রত্যাশা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন, কবি ফাহিম আহমেদসহ সংশ্লিষ্ট শিক্ষক ও ব্যক্তিবর্গ।

August 14, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৯:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬