ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Panchagarh map

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এক লাফে কেজিতে ১০০ টাকা বেড়ে বর্তমানে খোলা সুগন্ধি কালোজিরা আতপ চাল ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মোটা আতপ চালের দাম কেজিপ্রতি ১২০ টাকায় স্থির রয়েছে।

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ শখ করে মাঝে মধ্যে পোলাওয়ের স্বাদ নিতে বস্তার খোলা সুগন্ধি চিকন কালোজিরা আতপ চাল কিনতেন। কিন্তু দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এখন সেটিও অনেকের নাগালের বাইরে চলে গেছে। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র ১০ দিন আগেও খোলা কালোজিরা আতপ চালের দাম ছিল প্রায় ১৩০ টাকা কেজি। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ টাকায়।

অথচ প্যাকেটজাত দেশীয় ব্র্যান্ডের চিকন কালোজিরা আতপ চাল আগেও প্রায় ২৩০ টাকা কেজি দরে বিক্রি হতো। ফলে কম দামের আশায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা সাধারণত খোলা চালই কিনতেন।

পঞ্চগড়ের বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ মুদি দোকানে খোলা চিকন কালোজিরা আতপ চাল ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শহরের এক ক্ষুদ্র কাঁচা সবজি ব্যবসায়ী বলেন, “গরিব মানুষ আর আতপ চাল কিনে খেতে পারবে না। ৫০-৬০ টাকার চাল আজ ২০০ টাকার ওপরে।”

মুদি ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই মোকামের ব্যবসায়ীরা সুগন্ধি আতপ চালের দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে আগের তুলনায় তাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে।

এদিকে মসলার বাজারেও চড়া দাম বিরাজ করছে। ৫০ গ্রাম সাদা বা কালো এলাচ ১৫০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকটি সবজির দাম কমলেও অধিকাংশ সবজির দাম এখনো বেশি। পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। তবে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচামরিচের বাজারে। আগে ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে কাঁচামরিচের দাম ১৬০ থেকে ২০০ টাকা কেজির মধ্যে রয়েছে।

অন্যদিকে ডিমের দামেও তেমন পরিবর্তন আসেনি। এখনো এক হালি ডিম ৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে। চাল, মসলা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম

আপডেট সময় : ১০:১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬