ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

লালপুরে এসএসসির ফলাফলে বিপর্যয়: পাসের হার ৪৪.৭৬%, শতভাগ ফেল দুই মাদ্রাসায়

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

Representative image

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে এসএসসির ফলাফলে বিপর্যয়: পাসের হার ৪৪.৭৬%, শতভাগ ফেল দুই মাদ্রাসায়

এসএসসিতে ১ হাজার ৪৩৬ জন ফেল, দাখিলে পাসের হার ৪২.৮১ শতাংশ

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এ বছর উপজেলায় এসএসসি (সাধারণ) পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৪৪.৭৬ শতাংশে। একই সঙ্গে দাখিল পরীক্ষাতেও পাসের হার হয়েছে মাত্র ৪২.৮১ শতাংশ।

এদিকে উপজেলার বিলমাড়ীয়া দাখিল মাদ্রাসা ও মোহরকয়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই এবার পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটির ফলাফল হয়েছে শতভাগ অকৃতকার্য।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর লালপুর উপজেলা থেকে এসএসসি (সাধারণ) পরীক্ষায় মোট ২ হাজার ৬০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ হাজার ১৬৪ জন এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ৪৩৬ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন।

এসএসসি ভোকেশনাল শাখায় অংশ নেয় ৭০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩৬৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৩৩৭ জন। এ শাখায় পাসের হার ৫১.৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

অন্যদিকে, দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬১ জন এবং ফেল করেছে ২১৫ জন। দাখিলে পাসের হার ৪২.৮১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন।

এ বছর লালপুর উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে নর্থ বেঙ্গল সুগার মিল স্কুল। প্রতিষ্ঠানটি থেকে ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ ছাড়া লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজে ২১ জন, লালপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৭ জন, করিমপুর সরকারি স্কুলে ১২ জন, গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজে ৮ জন এবং বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

উপজেলার ফলাফলে সবচেয়ে হতাশাজনক চিত্র দেখা গেছে দুটি দাখিল মাদ্রাসায়। মোহরকয়া দাখিল মাদ্রাসা থেকে এবার মাত্র ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং তিনজনই অকৃতকার্য হয়েছে।

অন্যদিকে বিলমাড়ীয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠান দুটির ফলাফল হয়েছে শতভাগ অকৃতকার্য।

সামগ্রিকভাবে লালপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে সাধারণ এসএসসি ও দাখিলে পাসের হার কমে যাওয়ায় ফলাফল বিশ্লেষণ করে দুর্বলতার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

August 10, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে এসএসসির ফলাফলে বিপর্যয়: পাসের হার ৪৪.৭৬%, শতভাগ ফেল দুই মাদ্রাসায়

আপডেট সময় : ১০:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬