ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

Thakurgone news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হুমায়ুন কবির দায়িত্ব গ্রহণের পরপরই মিল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছেন।

সোমবার (২৭ জুলাই) মিলের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় জিয়া পরিষদের সভাপতি মো. আবু রায়হান, সহ-সভাপতি মো. হাসানুজ্জামান, সদস্য মো. হাসনাত হাবিব, আব্দুল্লাহ আল মামুন খান, ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সভাপতি লুৎফুল কবীর, সহ-সম্পাদক রুহুল আমিনসহ মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিয়া পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের জিয়া পরিষদ পাঁচ বছরে পাঁচ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনার আওতায় প্রতি বছর এক হাজার করে চারা রোপণ করা হবে।

জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আবু রায়হান বলেন, কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিলে জামরুল, কামরাঙ্গা, চালতাসহ বিভিন্ন প্রজাতির ১০০টি গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও চারা রোপণ করা হবে।

নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, দায়িত্ব গ্রহণের পরই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং মানবজীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিকল্পিত বৃক্ষরোপণের বিকল্প নেই। জিয়া পরিষদের এ উদ্যোগকে তিনি স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি

আপডেট সময় : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬