ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬

ঢাকা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

Dhaka news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬

ডিজিটাল রিজাইলেন্স ও সাইবার সক্ষমতা জোরদারে পাঁচ দিনের সম্মেলনে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারীর প্রত্যাশা

বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা সম্মেলন ফিনিক্স সামিট ২০২৬। ‘Closing the Cyber Gap in Emerging Economies’ প্রতিপাদ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই সামিটের মূল কনফারেন্স বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, একাডেমিক প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

দেশের অন্যতম সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি), ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় এ আয়োজন করেছে। আয়োজকদের প্রত্যাশা, পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন।

সম্মেলনের প্রথম দিনে সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলা নিয়ে একাধিক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাদের গবেষণা, অভিজ্ঞতা ও নীতিগত সুপারিশ তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে এ ধরনের উদ্যোগের কথা প্রথম শুনেই তিনি মুগ্ধ হন। তিনি বলেন, দেশের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা খাতকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, সম্মেলনে প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ও সাইবার নিরাপত্তাবিষয়ক উদ্যোগ দেশের ডিজিটাল ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, সাইবার নিরাপত্তা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ। সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে এনে দেশের সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, গত ২৩ জুন শুরু হওয়া সামিটের প্রথম তিন দিনে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় ‘প্র্যাক্টিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’, ‘ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনার্স’, ‘মাস্টার অ্যাপ্লিকেশন সিকিউরিটি: ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং’ এবং ‘র‍্যানসামওয়্যার মেকানিক্স’ শীর্ষক কর্মশালা অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে।

সামিটের সমাপনী অনুষ্ঠান আগামী ২৭ জুন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন ব্যাংক, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অংশীদার প্রতিষ্ঠান স্পন্সর ও নলেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬

আপডেট সময় : ০৪:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬