ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত বাগাতিপাড়ায় ফ্ল্যাটে চুরি, সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার খোয়া বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

news pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ব্র্যাক আয়োজিত ডায়ালগে প্রশাসন ও বিভিন্ন দপ্তরের অংশগ্রহণ; নারীর ক্ষমতায়নে গুরুত্বারোপ

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আওতায় সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

পঞ্চগড় ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মোর্শেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ফাহমিদা সুলতানা এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, ব্র্যাকের কর্মকর্তা এবং কিশোর-কিশোরীরা সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি, অন্যথায় তারা পিছিয়ে পড়বে।

তিনি আরও বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে পর্যাপ্ত আইন রয়েছে, তবে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীরা অর্থনৈতিকভাবে যত বেশি স্বাবলম্বী হবে, সমাজে তাদের প্রতি সহিংসতা ততটাই কমে আসবে।

তিনি কন্যাশিশুদের প্রতি সহিংসতা কমাতে ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬