ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, নিহত ২ ও গরু লালমনিরহাট প্রতিনিধি নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি ককটেল, বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযান কোচিংয়ে পরীক্ষায় পাস করা যায়, নৈতিক শিক্ষা অর্জনে নিয়মিত ক্লাস জরুরি- প্রতিমন্ত্রী ফরহাদ নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত, ৩০ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি ক্যানেলের পানি বন্ধ, ফসল নষ্টের শঙ্কায় কৃষকরা ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি লালপুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ার সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

মান্দায় পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ২৩৩ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নওগাঁর মান্দায় পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মল্লিকপুর ভাটা সংলগ্ন এলাকার মৃত দুলালের ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে সোহাগের বাড়ির সামনে একটি পুকুরে মোটরের মাধ্যমে পানি সেচ দেওয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে, মোটরে বিদ্যুতের আর্থিং বা লিকেজের কারণে পুকুরের পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে পানি সেচের মোটরটি হঠাৎ বন্ধ হয়ে গেলে সোহাগ বিষয়টি দেখতে পুকুরে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্ত্রী ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

June 15, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬