ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ

নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে আমিরুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয়।

আটক আমিরুল ইসলাম উপজেলার রহিমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে লালপুর থানার একটি দল উপজেলার দুড়দুড়িয়া মোল্লাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় আমিরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় লালপুর থানায় মামলা (নং-১০, তারিখ: ১২ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমিরুল ইসলামকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ

আপডেট সময় : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬