ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ

বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৭৭৪ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে রতন আলী নামে ৩২ বছর বয়সী এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যার পরে উপজেলার সদর ইউনিয়নের নূরপুর চকপাড়া (বড় বাঘা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার কৃষক মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর হেলপার ছিলেন বলে যানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে রতন আলী তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বাগাতিপাড়ার তমালতলা বাজারে তার এক মামাকে রাখতে যায়। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রতন হঠাৎ দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এসময় স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের প্রাথমিক সুরাৎহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রতন আলীর মরদেহ প্রথমে থানায় আনা হয়। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহটি তার পরিবারের কাছে হস্তানতর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি আব্দুল হান্নান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত

আপডেট সময় : ১১:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬