ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি, নারীসহ আটক ২ রাজশাহীতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ: মনোজ কুমার ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত পঞ্চগড়ে মাদক সেবনকালে ইউনিয়ন বিএনপির নেতা সহ তিনজন গ্রেফতার, প্রত্যেককে এক বছরের জেল বাগাতিপাড়ায় সাড়ে ৭ কিলোমিটার রেলপথে প্রায় সাড়ে ৩ হাজার স্লিপার ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু মিরপুরে ৭-৮ দিন ধরে কক্ষে পড়ে ছিল বৃদ্ধার পচাগলা মরদেহ, তিন সন্তান উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিত ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি, নারীসহ আটক ২

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি, নারীসহ আটক ২

রাজশাহীর গোদাগাড়ীতে রাজাবাড়ী চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণীসহ দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস. এম. মাকছুদুর রহমানের নেতৃত্বে রাজাবাড়ী চেকপোস্টে এই সফল অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার বটতলী চারমাইল এলাকার মৃত ফয়েজ উদ্দিন শেখের ছেলে মো. দুলাল শেখ (৩৭) এবং একই এলাকার মো. শামীম ইসলামের মেয়ে মোছা. সানজিদা আক্তার শিমু (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে রাজাবাড়ী চেকপোস্টে অবস্থান নেয় প্রেমতলী তদন্ত কেন্দ্রের পুলিশের একটি বিশেষ টিম। বিকেল সাড়ে ৩টার দিকে সন্দেহভাজন একটি ঢাকা মেট্রো-গ ১৯-১৫১৭ নম্বরের প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৫৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ অস্ত্র বহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত অস্ত্রের এই বড় চালানটি তারা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে আমাদের এই বিশেষ চেকিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

“তিনি আরও বলেন, “এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মূল উৎস কী এবং এর পেছনে আর কারা জড়িত রয়েছে, তা নিশ্চিত করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি, নারীসহ আটক ২

আপডেট সময় : ১০:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬