ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ

দোলনায় শুইয়ে রেখে বাইরে গেলে শিশুর মুখে বিষের গন্ধ ও ফেনা দেখতে পান মা

নওগাঁর মান্দায় আয়েশা নামের ৪৫ দিনের এক শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশু আয়েশা ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটিকে দোলনায় শুইয়ে রেখে তার মা মনোয়ারা বিবি পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দ শুনে তিনি বাড়িতে ফিরে এসে শিশুটির অস্বাভাবিক অবস্থা দেখতে পান। পরে কোলে নেওয়ার পর শিশুর মুখ থেকে বিষের গন্ধ ও ফেনা বের হতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

May 24, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৮:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬