ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লালপুরে মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে আটক চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৩ মে) লালপুর থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার মধুবাড়ি এলাকার মো. নজরুল ইসলাম (৩৫), মো. মামুন (২৭), মো. জয় ইসলাম (২৫) এবং গোপালপুর এলাকার মো. জহুরুল ইসলাম (৩৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লালপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় তাদের মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন।

এদিকে পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড

আপডেট সময় : ১২:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬