ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ

রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

Collected Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

ছাদের শাটারিং খুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রীকান্ত রায় (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার নেকমরদ বাজার সংলগ্ন পাটিহাটি এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীকান্ত রায় ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্ধুনা কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকান্ত রায় নির্মাণাধীন ভবনের ছাদের শাটারিং খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে থাকা সেফটি ট্যাংকে পড়ে যান। ট্যাংকের ভেতরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই জানান, নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তাদের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬