ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

চারঘাটে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ ৩১৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারঘাটে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার, গ্রেপ্তার ২

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
চারঘাটে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার, গ্রেপ্তার ২। রাজশাহীর চারঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে সরকারি খাদ্যগুদামের ৬৬৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে চারঘাটের কাঁকড়ামারী বাজারে দুই চাল ব্যবসায়ীর গুদাম থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মোট পরিমাণ ২০০১০ কেজি । পুলিশ চারঘাট উপজেলার কাঁকড়ামারী বাজারের ‘মেম্বার চাউল আড়ত’ এবং পাশের ‘বিলাল খাদ্য ভান্ডার’ থেকে তল্লাশি চালিয়ে চালের বস্তাগুলো জব্দ করে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। এ সময় মেম্বার চাউল আড়তের মালিক মোস্তাকিন (৫৫) ও বিলাল খাদ্য ভান্ডারের মালিক সমশের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাঘা উপজেলা এলএসডি (খাদ্য গুদাম) থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারী চাল চারঘাটে আসার গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বাঘা থানা পুলিশ । অভিযানের সময় চালের সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ঢোকানো হচ্ছিল।

জিজ্ঞাসাবাদে মোস্তাকিন আলী ও শমসের আলী পুলিশকে জানান, তারা বাঘা খাদ্য গুদামের কর্মচারী আব্দুল হালিমের মাধ্যমে এই ২০ টন চাল কেনেন। তাদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে এবং ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে বাঘা থানায় মামলার প্রক্রিয়া চলছিল।

April 15, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২