ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

জমি সংক্রান্ত বিরোধে বাগানের গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ ২৪০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমি সংক্রান্ত বিরোধে বাগানের গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ

নাটোর প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধে বাগানের গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ। নাটোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের বাগানের গাছ ও ফসল কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার বাগরোম গ্রামের কৃষক সাত্তারের দেড় বিঘা জমির আম, লেবু, লিচু গাছ ও বেগুনসহ ফসল কেটে ফেলে বিনষ্ট করা হয়।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে বাগানের সব গাছ কাটা অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা সাত্তারকে খবর দেয়। সাত্তারের দাবি প্রতিপক্ষ আসক, আকরাম ও জাহিদ গংরা তার দেড় বিঘা জমির আম, লেবু ও লিচু গাছ ও বেগুনসহ ফসল কেটে বিনষ্ট করেছে। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন সাত্তার।
কৃষক সাত্তার জানান, গত ৪২ বছর থেকে বাগরোম মৌজার ওই জমিটি ভোগ দখল করে আসছেন তিনি। এছাড়া রেকর্ড সংক্রান্ত একটি মামলা হলে তাতেও রায় পেয়েছেন ২২ বছর আগে। এর মধ্যে কোন কথা না থাকলেও সম্প্রতি ওই জমি পুনরায় দাবি করে হুমকি ধামকি দিচ্ছিল প্রতিপক্ষরা। এনিয়ে একাধিক গ্রাম্য শালিশেও তিনি রায় পেয়েছেন। ফলে প্রতিহিংসা পরায়ন হয়ে গত বৃহস্পতিবার ভোর রাতে দলবল নিয়ে গাছগুলো কেটে নষ্ট করে তারা। সাত্তারের দাবি, জমি নিয়ে দ্বন্দ্ব তারপরও কেন পরিবেশের বন্ধু গাছ কেটে বিনষ্ট করা হলো। তিনি তার ফল ধরা গাছের ক্ষতিপূরণ ও হামলার তদন্ত করে বিচার দাবি করেন।

অভিযুক্ত আকরাম তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা দাবী করে বলেন, জমির মালিক কিছু ফসল কেটে দখল নিয়েছেন মাত্র, কোন স্থায়ী গাছ কাটা হয়নি। জমিটি তাদেরই কিন্তু রাজনৈতিক নানা কারণে তারা এতো দিন দখল নিতে পারেননি।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

April 15, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জমি সংক্রান্ত বিরোধে বাগানের গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ

আপডেট সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২