ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

সাপাহারে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায়দের মাঝে ঈদ সহায়তা বিতরণ

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায়দের মাঝে ঈদ সহায়তা বিতরণ

৩৯৫ উপকারভোগীর মাঝে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল প্রদান

নওগাঁর সাপাহারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবার সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৩৯৫ জন উপকারভোগীর মাঝে ঈদ সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে ২০০টি শাড়ি, ৩০টি থ্রি-পিস, ১৫০ জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা নগদ অর্থ এবং ১৫টি হাজী রুমাল প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সব সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে রয়েছে। সরকার থেকে প্রাপ্ত বরাদ্দ যথাযথ নিয়মে ও সুষমভাবে বিতরণ নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

March 19, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায়দের মাঝে ঈদ সহায়তা বিতরণ

আপডেট সময় : ০৩:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬