ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরি, ক্ষতি ৪ লাখ টাকা বাগাতিপাড়ায় ফেনসিডিলসহ আটক ব্যক্তির ৩০ দিনের কারাদণ্ড নাটোরে ২৪ লেখকের গল্প-কবিতায় ‘সবুজ পৃথিবীর গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন দেবীগঞ্জে মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে মুক্তি চান মা স্বামী হারানোর দুই মাস পর সন্তান জন্ম, প্রসূতির পাশে ছাত্রদল ও ইউএনও পঞ্চগড়ে ইজিবাইক-রিকশা-ভ্যানের বেপরোয়া চলাচলে নাকাল নগরবাসী বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকির অভিযোগ, পদ ছাড়তে চাপ দেওয়ার দাবি বাগাতিপাড়ায় সপ্তাহের ব্যবধানে ৫টি অননুমোদিত চক্ষু ক্যাম্প বন্ধ বাগাতিপাড়ায় শয়নকক্ষ থেকে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২৫ দিনের কারাদণ্ড বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ঝিনাইগাতীতে ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ অসহায় পরিবার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩২৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ অসহায় পরিবার

ঈদুল ফিতর উপলক্ষে ১২৬.৩০০ মেট্রিক টন চাল বিতরণ; প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ১০ কেজি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা-য় দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ১২ হাজার ৬৩০টি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ভিজিএফ কর্মসূচির আওতায় ঝিনাইগাতী উপজেলার জন্য মোট ১২৬.৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ অনুযায়ী প্রতিটি ভিজিএফ কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বরাদ্দ অনুযায়ী উপজেলার সাতটি ইউনিয়নে চাল বিতরণ করা হয়। এর মধ্যে কাংশা ইউনিয়ন-এ ১,৯২০টি কার্ডের বিপরীতে ১৯.২০ মেট্রিক টন, ধানশাইল ইউনিয়ন-এ ১,৬৯৮টি কার্ডের বিপরীতে ১৬.৯৮ মেট্রিক টন, নলকুড়া ইউনিয়ন-এ ২,০৭২টি কার্ডের বিপরীতে ২০.৭২ মেট্রিক টন, গৌরীপুর ইউনিয়ন-এ ১,৩০২টি কার্ডের বিপরীতে ১৩.০২ মেট্রিক টন চাল দেওয়া হয়।

এছাড়া ঝিনাইগাতী ইউনিয়ন-এ ২,৬৭৬টি কার্ডের বিপরীতে ২৬.৭৬ মেট্রিক টন, হাতীবান্দা ইউনিয়ন-এ ১,১৯৫টি কার্ডের বিপরীতে ১১.৯৫ মেট্রিক টন এবং মালিঝিকান্দা ইউনিয়ন-এ ১,৭৬৭টি কার্ডের বিপরীতে ১৭.৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নামে সরবরাহ আদেশ (ডিও) ইস্যু করা হয়। পরে তারা স্থানীয় খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে অনুমোদিত অগ্রাধিকার তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারের মাঝে চাল বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ট্যাগ অফিসারদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বিতরণ শেষে মাষ্টার রোল ও বিতরণ প্রতিবেদন তিন দিনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন বলেন, “ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারের এই খাদ্য সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে।”

তিনি আরও জানান, চাল বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

March 11, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ অসহায় পরিবার

আপডেট সময় : ০২:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬