ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সাড়ে ৭ কিলোমিটার রেলপথে প্রায় সাড়ে ৩ হাজার স্লিপার ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু মিরপুরে ৭-৮ দিন ধরে কক্ষে পড়ে ছিল বৃদ্ধার পচাগলা মরদেহ, তিন সন্তান উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিত ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রাজশাহীতে বাসের চা/পায় প্রাণ গেল চারঘাটের মাসুমের

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বাসের চা/পায় প্রাণ গেল চারঘাটের মাসুমের

রাতে চোদ্দপাই এলাকায় দুর্ঘটনা; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাজশাহীতে বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চোদ্দপাই এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার পর মাসুম আহমেদকে মৃত ঘোষণা করা হয়।

নিহত মাসুম আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার হায়দার আলীর ছেলে।

এসআই মো. আকরামুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের ভাষ্যমতে জানা যায়, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুম। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বাসের চা/পায় প্রাণ গেল চারঘাটের মাসুমের

আপডেট সময় : ০২:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬