ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম নাটোর সফরে ফারজানা শারমিন পুতুল

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩১১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম নাটোর সফরে ফারজানা শারমিন পুতুল

সার্কিট হাউসে গার্ড অব অনার, লালপুরে গণসংবর্ধনা; দুই দিনের সফরে একাধিক কর্মসূচি

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে পৌঁছেছেন ফারজানা শারমিন পুতুল। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি নাটোর সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে নাটোরে অবস্থান করবেন প্রতিমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, তিনি শনিবার ভোর ৫টায় ঢাকার বনশ্রীর বাসভবন থেকে সড়কপথে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন। নাটোরে পৌঁছে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে দুপুর ১টায় তিনি নিজ নির্বাচনী এলাকা লালপুরের উদ্দেশ্যে রওনা হন।

লালপুরে পৌঁছে দুপুর ২টায় গৌরীপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। সংবর্ধনা শেষে তিনি লালপুরের নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন রোববার সকাল ১০টায় তিনি গোপালপুর সুগার মিলের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বেলা ১১টায় গোপালপুর থেকে বাগাতিপাড়া উপজেলার উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১টায় সেখানে পৌঁছে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

নির্ধারিত কর্মসূচি শেষে রোববার রাত ৮টায় নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। রাত ১২টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই ফারজানা শারমিন পুতুলের প্রথম নাটোর সফর। তাকে বরণ করে নিতে নাটোরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার নেতৃত্বে এলাকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম নাটোর সফরে ফারজানা শারমিন পুতুল

আপডেট সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬