ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

আইন-শৃঙ্খলা সভায় গোদাগাড়ীকে মাদক ও দুর্নীতিমুক্ত করার আহ্বান মুজিবুর রহমান এমপির

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইন-শৃঙ্খলা সভায় গোদাগাড়ীকে মাদক ও দুর্নীতিমুক্ত করার আহ্বান মুজিবুর রহমান এমপির

উপজেলা পরিষদ হলরুমে মাসিক সভা; রাস্তাঘাট সংস্কার ও কিশোর গ্যাং দমনে জোর

রাজশাহীর গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্নের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনগুরুত্বপূর্ণ নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি মাদক সমস্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, গোদাগাড়ীকে মাদকমুক্ত করা প্রধান চ্যালেঞ্জ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারের দাবি উত্থাপিত হয়। প্রধান অতিথি ও সভাপতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত এসব রাস্তা মেরামতের উদ্যোগ নিতে নির্দেশ দেন। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সচল রাখা ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেওয়া হয়।

সভায় সাংবাদিকবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকায় চুরিবাজি রোধ, কিশোর গ্যাং কালচার বন্ধ এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও নাজমুস সাদাত রত্ন বলেন, উপজেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জনদুর্ভোগ কমাতে রাস্তাঘাটের সমস্যাগুলো দ্রুত খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইন-শৃঙ্খলা সভায় গোদাগাড়ীকে মাদক ও দুর্নীতিমুক্ত করার আহ্বান মুজিবুর রহমান এমপির

আপডেট সময় : ০৪:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬