ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২০:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ১১৭ জন প্রিজাইডিং অফিসারকে দিকনির্দেশনা

নওগাঁর মান্দায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন অফিস নওগাঁর আয়োজনে এবং মান্দা উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর নওগাঁ জেলা উপ-অধিনায়ক মেজর রাসেল, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মুত্তালিব, মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আখতার জাহান সাথী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার সাইফ আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর মান্দা উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শুভ এবং মান্দা উপজেলা বিজিবি ক্যাম্প ইনচার্জ সুবেদার আব্দুল আউয়াল।

নওগাঁ-৪ (মান্দা) আসনটি মোট ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের মোট জনসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৫৮৮ জন। এর মধ্যে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৬০ জন।

ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৬৪৩ জন, নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ২১৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

মান্দা আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৭টি। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ৬৮টি, গুরুত্বপূর্ণ ৪৩টি এবং অতি গুরুত্বপূর্ণ ৩৬টি। উপজেলায় মোট ভোটকক্ষ (বুথ) সংখ্যা ৭৩৬টি।

এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১১৭ জন প্রিজাইডিং অফিসার, ৭৩৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং মোট ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন ২ হাজার ৩২৫ জন।

প্রশিক্ষণ কর্মসূচিতে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২০:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬