ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় ধানের শীষের পক্ষে যুবদলের বিশাল মিছিল

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ধানের শীষের পক্ষে যুবদলের বিশাল মিছিল

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে যুবদল

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যুবদলের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নলডাঙ্গা উপজেলার মোমিনপুর হাট ও বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে এই মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাপেল তালুকদার ও অনিক তালুকদার। মিছিলটি মোমিনপুর হাট ও বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালায়।

এ সময় মিছিলে অংশ নেন ৫ নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক উজ্জল আহম্মেদ, নাটোর জেলা শ্রমিকদলের সহ-সভাপতি জাকির হোসেন ডলার, ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আ. রহমান, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন যুবদলের নেতা মোজাম্মেল হোসেন ও সাংগঠনিক সম্পাদক এরশাদ প্রধান, কৃষকদলের সাধারণ সম্পাদক দুলাল মোল্লা, বিএনপি সদস্য সুলতানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পাপেল তালুকদার বলেন, “নাটোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে নলডাঙ্গা উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের গণমানুষের নেতা দুলু ভাই জনগণের রায় নিয়ে সংসদে যাবেন।”

তিনি আরও বলেন, যুবদল মাঠে থেকে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ধানের শীষের পক্ষে যুবদলের বিশাল মিছিল

আপডেট সময় : ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬