ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

পঞ্চগড়-১ আসনে ধানের শীষের বিজয় হলে মেডিকেল কলেজ স্থাপন করা হবে: ব্যারিস্টার নওশাদ জমির

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৫১৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়-১ আসনে ধানের শীষের বিজয় হলে মেডিকেল কলেজ স্থাপন করা হবে: ব্যারিস্টার নওশাদ জমির

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার মতবিনিময় সভায় ঘোষণা

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের ধাক্কামারা মনোয়ারা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার সভাপতি সালেকুজ্জামান (সালেকে’র) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম (কাজল), পৌর বিএনপির ১ নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লব, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম (ইরান), সাধারণ সম্পাদক রাজু করিম, জেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ শাখার সহ-সভাপতি মাহবুব আলম, কার্যকরী সদস্য হারুনুর রশিদ (হিমেল)সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হলে পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। একই সঙ্গে এলাকার স্বাস্থ্যখাতে উন্নয়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়নে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি সংগঠনের সদস্যদের কাছে ভোট ও দোয়া কামনা করেন এবং পঞ্চগড়বাসীর সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

January 25, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়-১ আসনে ধানের শীষের বিজয় হলে মেডিকেল কলেজ স্থাপন করা হবে: ব্যারিস্টার নওশাদ জমির

আপডেট সময় : ০৪:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬