ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ২৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা, ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীতে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় যোগ দিতে তাঁর এই সফরকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিনুর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত।

তিনি বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রাজশাহীর জনসমক্ষে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।”

সৈয়দ শাহীন সৈকত আরও জানান, আগামী ২৮ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি নগরীর ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। জনসভায় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে প্রতীক তুলে দেবেন।

জনসভা শেষে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। নওগাঁর কর্মসূচি শেষ করে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানান বিএনপির এই নেতা।

এ সময় বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬