ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

সাপাহারে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৩৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

আইনশৃঙ্খলা ও ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতে জিরো পয়েন্টে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে সরাসরি আলোচনা

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাপাহার উপজেলার জিরো পয়েন্টে বৃহস্পতিবার বিকেলে আমবাগান মালিক, আম ব্যবসায়ী, স্থানীয় দোকানদার ও বণিক সমিতির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেন।

এ সময় পুলিশ সুপার ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং উপজেলার শান্তি, নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা এবং ব্যবসায়িক কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুলিশ সুপার মহোদয় উপজেলার সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা, ব্যবসায়িক সুরক্ষা, দোকানদারদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্বসহকারে পর্যালোচনা করেন। এ সময় তিনি উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা এবং সামাজিক দায়িত্ব পালন করতে।

মতবিনিময় সভায় ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের কথা পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপার প্রতিটি সমস্যার সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকার জন্য উৎসাহিত করেন।

মতবিনিময় শেষে পুলিশ সুপার আশ্বাস দেন, নওগাঁ জেলা পুলিশ স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সার্বিক সহায়তা প্রদানে সর্বদা প্রস্তুত থাকবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে।

January 23, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

আপডেট সময় : ০২:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬