ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

ইসলামি ব্যাংক গ্রাহকের ৪৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ২৩৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামি ব্যাংক গ্রাহকের ৪৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

রাজশাহী ব্যুরো:
ইসলামি ব্যাংক গ্রাহকের ৪৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। রাজশাহীর মোহনপুর উপজেলার ইসলামি ব্যাংক লিমিটেড কেশরহাট শাখায় গ্রাহকের কাছ থেকে ৪৩ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ব্যাংকের সিসিটিভি ফুটেজে তিন সদস্যের চক্রটিকে সনাক্ত করা গেলেও তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, তারা প্রতারক চক্রটিকে খোঁজার চেষ্টা করছেন।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে ইসলামি ব্যাংক লিমিটেড কেশরহাট শাখার এক মহিলা গ্রাহক ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ঘটনা ঘটেছে। ভোক্তভোগী মহিলা মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট মহল্লার রেজিয়া বিবি সকাল ১০ টার পর নিজের একাউন্টের চেক জমা দিয়ে ৭৫ হাজার টাকা উত্তোলন করেন। কাউন্টার থেকে ৫০০ টাকার বান্ডিল বুঝে নেয়ার সময় পার্শে অবস্থান করা ব্যক্তি খুচরা টাকাগুলো নোট করে দেয় বলে হাতে নিয়ে টাকা গুনতে থাকে। এসময় মহিলা গ্রাহক বুঝে উঠার আগেই গণনা শেষ করে টাকাগুলো মহিলার কাছে থাকা ব্যাগের ভেতর রেখে দেয়। এরপর চোখের পলকেই ব্যাংকের গেটদিয়ে বের হয়ে যায় চক্রটি। যা ব্যাংকের সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে। এর পর ব্যাগ থেকে টাকা বের করে গুনে দেখে ৪৩ হাজার টাকা কম রয়েছে। তখন তিনি ব্যাংকের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি বর্তমানে খতিয়ে দেখছেন মোহনপুর থানা পুলিশ।

তবে ব্যাংকের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, মাত্র ১৩ মিনিটের সময় নিয়ে চক্রটি প্রতারণার কাজটি সম্পুর্ন করে। শুরুতে সকাল ১০ টা ৫১ মিনিটে চক্রের তিন সদস্য তিনদিক থেকে এসে গেটদিয়ে ব্যাংকের ভেতর প্রবেশ করে। ঠিক ১৩ মিনিটে মধ্যে প্রতারণা করে দ্রুত বেরিয়ে যায়। ফুটেজে দেখায় যায়, চক্রটির প্রধান ব্যক্তি পোশাকে পরিপাট অনেকটা ভদ্রবেশী মধ্যবয়সী লোক। বাকি দুই সহযোগী বৃদ্ধ বয়সী দাড়িওয়ালা। এদের একজন লুঙ্গি পড়া খুড়া বেশে চলতে দেখা যায়। অপরজন প্যান্ট শার্ট সেটে এসেছেন। দেখে উপায় নেয় এরা ভদ্র পোশাকের আদলে মুখোশধারী প্রতারক।

ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, চক্রটির তিন সদস্যের একজন একাউন্ট খোলার কথা বলতে গ্রাহক সেজে আসে। গ্রাহক হতে কি কি কাগজ লাগবে তা জেনে নিয়ে আবার চলে যায়। এর বেশি ব্যাংক কর্তৃপক্ষ কিছু বলতে বা সিসিটিভি ফুটেজ হস্তান্তর করতে চাননি।
ব্যাংকের প্রধান শাখা কর্মকর্তা (এফএভিপি) মো. সিরাজুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, অপরিচিত তিন ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে গ্রাহকের সাথে প্রতারণা করেছে। এদের স্পষ্ট স্থিরচিত্র পাওয়া গেছে। পুলিশের তদন্তে এদের পরিচয় সনাক্ত করে পরবর্তী ব্যাবস্থার আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের।

এদিকে, ভুক্তভোগী মহিলা গ্রাহকের ছেলে মো. রকি বলেন, আমরা দরিদ্র মানুষ। আমি সিএনজি গাড়ি চালিয়ে সংসার চালাই। মায়ের একাউন্টে টাকা জমা করি। প্রয়োজনে আজকে মা টাকা তুলতে ব্যাংকে যায়। টাকা ব্যাগে তুলে নিয়ে দেখে ৪২ হাজার টাকা আছে। বাকি ৪৩ হাজার টাকা ব্যাগে নেয়। তিনি বলেন, টাকা হারিয়ে আমার মা এখন মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন। আমরা থানায় অভিযোগ করেছি। থানা পুলিশ এসে তদন্ত করে গেছেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ তৌহিদুল ইসলাম বলেন, ইসলামি ব্যাংকের কেশরহাট শাখায় মহিলা গ্রাহকের সাথে প্রতারণার বিষয়টি অভিযোগ পেয়েছি। এটি তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক (এসআই) পারভেজ। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলামি ব্যাংক গ্রাহকের ৪৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

আপডেট সময় : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২