ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রধান শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৩৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রধান শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

অবৈধ স্পিড ব্রেকারে ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেল, এক ঘণ্টা সড়ক অবরোধ

পঞ্চগড়ে ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী সাইফুল ইসলাম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–পঞ্চগড় মহাসড়কের ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তার দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা এবং আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার। তাঁদের বাড়ি দেবীগঞ্জের মুন্সীপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ থেকে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন দম্পতি। ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় সড়কে থাকা অবৈধ স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। এতে রিনা আক্তার ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে আহত সাইফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করে।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রধান শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫