ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু লালপুরে এসএসসির ফলাফলে বিপর্যয়: পাসের হার ৪৪.৭৬%, শতভাগ ফেল দুই মাদ্রাসায় সন্তানদের প্রতিষ্ঠিত করার পর ৫৪ বছর বয়সে জিপিএ ৪.৩৫ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ বাগাতিপাড়ার আলী আকবর শেরপুরে ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নলডাঙ্গার তিন প্রবাসী নিহত রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির পাসের হার ৬৩.৬৭%

রাজশাহী বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৫৩ পরীক্ষার্থী

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০১:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৫৩ পরীক্ষার্থী

খাতা চ্যালেঞ্জে ফল পরিবর্তন ১২১ জনের, জিপিএ-৫ পেল ১৯ জন

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। নতুন ফলাফলে ফেল থেকে পাস করেছে ৫৩ জন পরীক্ষার্থী। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

শিক্ষাবোর্ডের তথ্য মতে, এ বছর ২৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী মোট ৮২ হাজার ২২৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। ফল প্রকাশের পর দেখা যায়, ১২১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ১৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। তবে ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটেনি।

এ বছরের এইচএসসিতে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৫৯.৪০ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৮১.২৪ শতাংশ।

অন্যদিকে, এ বছর বোর্ডে ৩৫টি কলেজ থেকে একজনও পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এসব কলেজের মোট পরীক্ষার্থী ছিল ২২৬ জন। এছাড়া বিভিন্ন প্রতিবন্ধী পরীক্ষার্থী ছিলেন ৫৪ জন, তাদের মধ্যে ৩৯ জন উত্তীর্ণ হয়েছে। কারাগার থেকে অংশ নেওয়া ৬ জনের মধ্যে পাস করেছেন ৩ জন।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘সকাল ১০টার দিকে বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এবার ফেল থেকে পাস করেছে মোট ৫৩ জন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৫৩ পরীক্ষার্থী

আপডেট সময় : ০১:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫