ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ বছরেও নিজস্ব ভবন পায়নি পুঠিয়া পৌরসভা, ভাড়া ভবনেই চলছে কার্যক্রম অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল আনোয়ারায় কেইপিজেডের বৃষ্টির ঢলে মেরিন একাডেমি সড়ক বিচ্ছিন্ন, তলিয়ে গেছে সিইউএফএল সড়ক তিন দিনের টানা বর্ষণে পানিতে ভাসছে চট্টগ্রাম, জনজীবন বিপর্যস্ত বাগাতিপাড়ায় খালের মাটি নিয়ে বিএনপির দুই নেতার দ্বন্দ্ব, মারধরের অভিযোগ বাগাতিপাড়ায় সাড়ে ২৪ লাখ টাকার ড্রেন প্রকল্প নিয়ে প্রশ্ন, সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

“কোর অব ইঞ্জিনিয়ার্স দেশ ও দেশের বাইরে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করছে”- সেনাবাহিনী প্রধান

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“কোর অব ইঞ্জিনিয়ার্স দেশ ও দেশের বাইরে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করছে”- সেনাবাহিনী প্রধান

কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধানের প্রশংসা

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “কোর অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বনামধন্য কোর। এই কোরের দক্ষ সদস্যরা দেশ ও দেশের বাইরে সেতু, রাস্তাঘাটসহ নানা অবকাঠামো নির্মাণে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।”

রবিবার (১৯ অক্টোবর) সকালে নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সেনানী ও সকল বীর মুক্তিযোদ্ধাকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের ত্যাগ ও সাহস আমাদের অনুপ্রেরণা। বাংলাদেশ সেনাবাহিনী এই কোরের জন্য গর্বিত।”

তিনি আরও বলেন, “সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্স যে প্রশংসনীয় ভূমিকা রাখছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

এর আগে সেনাবাহিনী প্রধান ইসিএসএমই পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান-জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ, ও কমান্ড্যান্ট, ইসিএসএমই।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, মহাপরিচালক, বিআইআইএসএস, চিফ কনসালট্যান্ট জেনারেল,
ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (বগুড়া এরিয়া), সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ও অধিনায়কবৃন্দ, এবং গণমাধ্যম কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“কোর অব ইঞ্জিনিয়ার্স দেশ ও দেশের বাইরে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করছে”- সেনাবাহিনী প্রধান

আপডেট সময় : ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫