ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ শ্রীবরদীতে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছু’রিকাঘা’ত

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ১২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৩১৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছু’রিকাঘা’ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বাধীন আহমেদ নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশের মাঠে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ওই সময়ে স্বাধীন কাজলা গেট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। তিনি শেখ রাসেল মডেল স্কুলের পাশের মাঠে পৌঁছালে দুই-তিনজন অজ্ঞাত যুবক তাঁর পথরোধ করে। কথা বলার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর থুতনি ও বাঁ হাতে আঘাত লাগে। পরবর্তীতে বাঁ হাতে গভীর ক্ষত হওয়ায় সেলাই দিতে হয়।

স্বাধীনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রুয়েট প্রশাসনের শিক্ষক ও কর্মকর্তারাও রাতেই হাসপাতালে যান।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, “ঘটনাস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়। আমরা রাবি প্রক্টর অফিসকে বিষয়টি জানিয়েছি। তাঁরা অপরাধীদের শনাক্তে সহায়তার আশ্বাস দিয়েছেন।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং রুয়েট প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, “শনিবার সকাল পর্যন্ত থানায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছু’রিকাঘা’ত

আপডেট সময় : ১২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫