ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

তেতুলিয়ায় ধ-র্ষ*-ণ মামলায় গ্রেপ্তার জামাল জামাতের কেউ নয়-সংবাদ সম্মেলনে জেলা জামায়াত

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুলিয়ায় ধ-র্ষ*-ণ মামলায় গ্রেপ্তার জামাল জামাতের কেউ নয়-সংবাদ সম্মেলনে জেলা জামায়াত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার জামাল উদ্দীন (৩৬) জামায়াত কর্মী নন। বরং স্ত্রীকে ভরণ পোষণ না দেওয়ায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন তার স্ত্রীর এক নানী। সোমবার রাতে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে জেলার তেঁতুলিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর নামে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দীনকে ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া, ওই নারীর সাথে জামালের স্থানীয় মৌলভীর মাধ্যমে বিয়ে হয় এক বছরের বেশি সময় আগে। পরে চলতি বছরের ১৪ জুন পঞ্চগড় আদালতে অ্যাফিডেভিডের মাধ্যমে বিয়ে রেজিষ্ট্রেশন করা হয়। গত এক বছর ধরে স্ত্রীর ভরণ পোষণ না দেয়ায় একটি ধর্ষণ মামলা করেন জামালের স্ত্রীর এক নানী।

তবে জামালকে গ্রেপ্তারের ঘটনায় কয়েকটি অনলাইনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এতে বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তি জামায়াতে ইসলামীর কর্মী। যা সব সবৈর্ব মিথ্যা ও বানোয়াট। মুলত জামাল উদ্দীন ২০২৪ সালের ৩ নভেম্বর সংগঠনের কর্মী হয়। পরে তার চারিত্রিক নানা সমস্যার কারণে চলতি বছরের ২২ জুন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তার সাথে জামায়াতে ইসলামের কোন সম্পর্ক নেই। সংঘটিত ঘটনার প্রকৃত সত্য উদঘাটন না করে শোনা কথার উপর বিশ্বাস করে কোন সংবাদ পরিবেশন করা নিতান্তই সংবাদ পরিবেশনের নীতিমালা বিরোধী।

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব প্রকাশিত মিথ্যা সংবাদটি নিজ নিজ সংবাদপত্র থেকে প্রত্যাহার করে সঠিক সংবাদটি প্রচার করবেন। ভবিষ্যতে সংগঠনের নাম জড়িয়ে কোন সংবাদ পরিবেশনের আগে প্রকৃত বিষয়টি যাচাই বাছাই করে তা পরিবেশন করার জন্য আমরা আপনাদের প্রতি প্রত্যাশা করি।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ওয়ালিউল্লাহ, জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি শাহীদ আল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাকিম, সেক্রেটারি হাবিবুর রহমান, পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

September 23, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেতুলিয়ায় ধ-র্ষ*-ণ মামলায় গ্রেপ্তার জামাল জামাতের কেউ নয়-সংবাদ সম্মেলনে জেলা জামায়াত

আপডেট সময় : ০৩:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫