ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন রাজশাহী-নাটোর বাস মালিকদের দ্বন্দ্বে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা মোহনপুরে পেট্রোল পাম্পে তেল নিতে এসে কৃষকের মৃত্যু বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানির অভিযোগে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন নাটোরের এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বদলি পীরগঞ্জে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ২০ লাখ টাকা জরিমানা লালপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার মহাদেবপুরে সংবাদ প্রকাশে প্রশাসনে তোলপাড়, নিম্নমানের ইট সরানোর নির্দেশ রামেকে হামে ৩৭ শিশুর মৃত্যু, ২৭ জনই ছিল টিকাবঞ্চিত রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয়

রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সসহ ৬ দফা দাবি ছাত্রদল প্যানেলের

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সসহ ৬ দফা দাবি ছাত্রদল প্যানেলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারসহ ছয় দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদল সমর্থিত প্যানেল। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদল মনোনীত রাকসুর সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর এসব দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, ভুয়া ও জাল ভোট প্রতিরোধে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন, ডিজিটাল কারচুপি ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ঠেকাতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, ভোট চলাকালে বৈধ কার্ডধারী ছাড়া অন্য কারও ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, নির্বাচনে অবৈধ অর্থের প্রভাব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আচরণবিধি সবার জন্য সমানভাবে পর্যবেক্ষণ ও বাস্তবায়ন করা।

দাবি প্রসঙ্গে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের দিন সাধারণ ভোটার ও নির্বাচন কমিশনের পাস ছাড়া কেউ যেন কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, তা আমরা বাস্তবায়ন করব। এ ছাড়া নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় পরিবারের নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সবাই আন্তরিকভাবে কাজ করছেন।’

তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সসহ ৬ দফা দাবি ছাত্রদল প্যানেলের

আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫