ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন

রাবিতে সাবেক সমন্বয়কদের ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষণা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিতে সাবেক সমন্বয়কদের ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন সামনে রেখে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করেছে সাবেক সমন্বয়ক ও শিক্ষার্থীদের একাংশ। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এই প্যানেলের ঘোষণা দেন।

প্যানেলে সহসভাপতি (ভিপি) হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক মেহেদী হাসান (মেহেদী সজীব), সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে আইন বিভাগের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব মনোনীত হয়েছেন।

এ ছাড়া ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে মনজু আরিফ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে মাহবুব আলম মোহন, মহিলাবিষয়ক সম্পাদক পদে হেমা আক্তার ইভা, মহিলাবিষয়ক সহকারী সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌসী তৃষা, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে ফাহির আমিন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে শামীম আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে জাকির হোসেন, সহকারী বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক পদে আরিয়ান আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে আহসান হাবিব, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে ঈশিন পারভীন তিথি মনোনয়ন পেয়েছেন।

তাছাড়া নির্বাহী সদস্য-১ সাজ্জাদ হুসাইন, নির্বাহী সদস্য-২ আরিফুল ইসলাম এবং নির্বাহী সদস্য-৩ পদে হাবীব হিমেলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে মেহেদী হাসান (মেহেদী সজীব), সালাহউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, জাকির হোসেন ও আহসান হাবিবকেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রাকসুর তফসিল অনুযায়ী আজ ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। পরে ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

September 10, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে সাবেক সমন্বয়কদের ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষণা

আপডেট সময় : ০৩:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫