ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

রাকসু নির্বাচনে সেনাবাহিনী আনার কোনো পরিকল্পনা নেই- উপাচার্য

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৩২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনে সেনাবাহিনী আনার কোনো পরিকল্পনা নেই- উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের দিনে সেনাবাহিনী আনার বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

উপাচার্য বলেন, এই মুহুর্তে আমি বলতে পারছি না পরিস্থিতি কেমন হবে। এমনকি নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও করে তারা ওই পর্যায় পর্যন্ত নামবে কি-না সেটা আমি বলতে পারছি না। আমার ব্যক্তিগত কোনো ইচ্ছে নেই নির্বাচনে সেনাবাহিনীর ইনভলভমেন্ট থাকুক।

শিক্ষক নিয়োগে অনিয়মের প্রশ্নে তিনি বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমরা নতুন পদ্ধতি চালু করেছি। এখানে ব্যক্তিগত সম্পর্ক বা পরিচিতির ভিত্তিতে কিছুই হয় না। কোনো সুপারিশে মৌখিক পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মৌখিক পরীক্ষায় বিভাগভিত্তিক প্রাসঙ্গিক প্রশ্নই করা হচ্ছে। কেউ যদি এই নীতির বাইরে যাওয়ার চেষ্টা করে থাকেন, তারা এর ফলও ভোগ করেছেন।

সংবাদ সম্মেলনে রাবি উপ-উপাচার্য (শিক্ষা), অধ্যাপক ফরিদ উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সহ প্রশাসনের কর্তা-ব্যক্তি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনে সেনাবাহিনী আনার কোনো পরিকল্পনা নেই- উপাচার্য

আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫