ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য সাড়ে ১০ লাখ টাকা বাগাতিপাড়ায় চুলার আগুনে কৃষকের ৬ ঘর পুড়ে ছাই, ক্ষতি ৫-৭ লাখ টাকা বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমানের পর যুবকের আ/ত্ম/হ/ত্যা বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

পঞ্চগড়ে নেসকোর সাবেক প্রকৌশলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০২:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৩৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে নেসকোর সাবেক প্রকৌশলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

পঞ্চগড়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এর সাবেক নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার( ২২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর উপপরিচালক (অ.দা.) মো: আজমির শরীফ মারজী।

এর আগে গত বছরের ৮ ফেব্রুয়ারি আহসানুল কবীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ইমরান হোসেনের আবেদনের প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় পঞ্চগড়ের বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত।আদালতের নির্দেশ অনুযায়ী,অনুমতি ছাড়া আহসানুল কবীরের যেকোনো সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা দায়যুক্ত করা আইনত নিষিদ্ধ এবং তা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

আদালতের আদেশ অনুযায়ী ইতোমধ্যে তাঁর কিছু সম্পত্তিতে ক্রোকের নোটিশ ঝুলানো হয়েছে। এসব সম্পত্তির মধ্যে রয়েছে,নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর মৌজায়, জে.এল নং-৩৬, এস.এ খতিয়ান নং-৮২২, দাগ নং-১৪৯৮, জমির পরিমাণ মোট ৫ শতক (২ শতক ও ৩ শতক পৃথকভাবে) ও ঢাকা রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সুরমা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট৷ দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর উপপরিচালক (অ.দা.) আজমির শরীফ মারজী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদক ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা ইমরান হোসেন ইতোমধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছেন। বর্তমানে তা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে নেসকোর সাবেক প্রকৌশলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

আপডেট সময় : ০২:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫