সংবাদ শিরোনাম ::
লালপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ আরোহী নিহত
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৩:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৩৮১ বার পড়া হয়েছে

লালপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ আরোহী নিহত
নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় শফি তালুকদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শাহাবুদ্দিনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফি তালুকদার ফরিদপুর জেলার ছোরহাব তালুকদারের ছেলে। তিনি একটি পিকআপে করে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী পিকআপটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শফিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ৮টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

July 17, 2025
লালপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ আরোহী নিহত
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















