ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

শেরপুরের সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে নারি,পুরুষ,শিশু সহ ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১১ জুলাই) ভোরে উপজেলার পানিহাটা নামক স্থান দিয়ে প্রতিপক্ষ ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্প কর্তৃক এই পুশইন করা হয়। এদের মধ্যে পুরুষ-৪, মহিলা ৬ জন।

ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানায়, গত ২ বছর আগে কাজের সন্ধানে তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লীতে অবস্থান করেছিল। ভারতীয় পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদের নিকট কোন বৈধ কাগজপত্র/ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় তাদেরকে আটক করে গত ২-৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী হতে গৌহাটিতে নিয়ে আসে। পরবর্তীতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর প্রতিপক্ষ ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্প কর্তৃক উক্ত নাগরিকদেরকে বাংলাদেশে পুশইন করে।

উক্ত আটককৃত নাগরিকগণ এবং তাদের নিকট আত্মীয়দের সাথে যোগাযোগের মাধ্যমে প্রাথমিকভাবে জানা যায়, সকলেই সাতক্ষীরা জেলার তালা থানার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা। আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে সীমান্তরক্ষী বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় : ১০:৫৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫