ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ

বাগাতিপাড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে সাংবাদিক মাসুমের মেয়ে অর্থি

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৫:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ২১০৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে সাংবাদিক মাসুমের মেয়ে অর্থি

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি-২০২৫ পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৪৮ পেয়ে নম্বরের ভিত্তিতে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে যৌথভাবে মিশকাতুল মঞ্জুর অর্থি ও ফারহানা সরকার। ফারহানা সরকার ও অর্থি দুজনেই উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এ বছর বিজ্ঞান বিভাগে থেকে বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ২০২৫ ইং পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।

মেধাবী মিশকাতুল মঞ্জুর অর্থি যুগান্তরের বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি ও বাগতিপাড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক এবং উপজেলার তকিনগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলম মাসুম ও তমালতলা বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষিকা নাজনীন সুলতানা দম্পতির মেয়ে।

এর আগে অর্থি ২০২০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৫৯০ নম্বর পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিল। এছাড়াও মেধাবী অর্থি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে মেধা যাচাই প্রতিযোগিতা উপজেলায় সেরা নির্বাচিত হয়েছিল এবং বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি লাভ করে।

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন খান অর্থির সাফল্যে তাকে অভিনন্দন জানিয়ে বলেন,অর্থি একজন মেধাবী ছাত্রী, তার পরিশ্রমে এবং পিতা মাতা ও প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকার সহযোগিতায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বর পেয়ে আমার প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করে,আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

এছাড়াও বাগাতিপাড়া সাংবাদিকবৃন্দ সহকর্মী মনজুরুল আলম মাসুমের মেয়ে অর্থির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অর্থি তাহার এই কৃতিত্ব ধরে রেখে আগামীতে ডাক্তার হয়ে জনগণের সেবা করতে দেশবাসীর দোয়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে সাংবাদিক মাসুমের মেয়ে অর্থি

আপডেট সময় : ০৫:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫