ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৪৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‍‍্যাব-৫। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলের সঙ্গে একটি ম্যাগজিন ও গুলিও উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে র‍‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍‍্যাব জানিয়েছে, ছাত্র আন্দোলনের সময় কিছু দুষ্কৃতিকারী থানা থেকে লুন্ঠিত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি লুকিয়ে রেখেছে- এমন খবরে র‍‍্যাবের দল রাতেই অভিযান চালায়। অভিযানে টিকাপাড়া মহল্লায় একটি বালুর স্তূপ খুঁড়ে প্রায় দুই ফুট গভীরে মাটির নিচে পোঁতা অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোস্তাক আহমেদ উদ্ধার করা পিস্তলটি সম্পর্কে জানান, এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে কোন থানা থেকে এটি লুট হয়েছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ পিস্তলের গায়ে থাকা বাট নম্বর ঘষা-মাজার চিহ্ন রয়েছে। ফলে অস্ত্রটি কোন থানার সেটি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
র‍‍্যাব জানিয়েছে, একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলিটি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার

আপডেট সময় : ১০:৪৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫